দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনববাগঞ্জের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে এই ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার মেয়ে মিম ও হাসিনা বেগমের ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়ে ছিলো। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, বারোঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।
কেএম